কঙ্কালের হাতের চুড়ি ও গলার মালা দেখে মাকে চিনলেন ছেলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা শেরজান বিবি (৯৩)। মাঝে মধ্যে হাঁটার জন্য বাড়ি থেকে বের হতেন। প্রায় ছয় মাস আগে হাঁটার জন্য বের হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ছেলে লুৎফর হোসেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের একটি ডোবা থেকে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার হয়। খবর পেয়ে ছুটে আসে ছেলে লুৎফর হোসেন। কঙ্কালের সঙ্গে থাকা হাতের চুড়ি ও গলার মালা দেখে ওই নারীর পরিচয় নিশ্চিত করেন তিনি।ঘটনাটি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
তিনি বলেন, ছয় মাস আগে শেরজান বিবি নাম এক বৃদ্ধা নিখোঁজ হয়েছিলেন। তিনি বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের নূর আলী মণ্ডলের স্ত্রী ছিলেন। আজ (বৃহস্পতিবার) সকালে কিছু লোক ভাড়ড়া গ্রামের একটি ডোবায় মাছ ধরতে গিয়ে ওই বৃদ্ধার কঙ্কালটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
সোহরাওয়ার্দী হোসেন বলেন, কঙ্কালটিতে কোনো মাংস না থাকায় চেনার উপায় ছিল না। কঙ্কালের সন্ধান পাওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই বৃদ্ধার ছেলে ঘটনাস্থলে ছুটে আসেন। কঙ্কালে থাকা হাতের চুড়ি ও গলার মালা দেখে ছেলে লুৎফর হোসেন ওই নারীর পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় থানায় আগে থেকেই একটি জিডি থাকায় ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




