ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৮:৩১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

কঙ্গনার মুখে প্রশংসার বাণী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সমালোচনা ও নিন্দা করতে বেশি পটু বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। সঙ্গে যোগ দেন তার দিদি রাঙ্গোলি চান্দেলও। প্রতিদিনই ইন্ডাস্ট্রির কোনো না কোনো অভিনেতা-অভিনেত্রী থাকেন তাদের নিশানায়। কখনো আলিয়া ভাট, কখনো রণবীর কাপুর, আবার কখনো ঋত্বিক রোশন। প্রত্যেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন দুই বোন।

অবশেষে সেই কঙ্গনার মুখ থেকে বেরোলো দুই-চারটা প্রশংসার বাণী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তাকে দীপিকা ও প্রিয়াঙ্কার মেট গালার সাজ সম্পর্কে প্রশ্ন করা হয়। উত্তরে কঙ্গনা বলেন, ‘তাদের জন্য আমি গর্বিত। তারা আন্তর্জাতিক মঞ্চে যেভাবে নিজেদের পেশ করছেন, তা সত্যি প্রশংসনীয়।’ সঙ্গে কঙ্গনা এও বলেন, বলিউডে ক্যাম্প ফ্যাশনের প্রতীক অভিনেত্রী রেখা।

এ বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ দ্বিতীয় বারের মতো আমন্ত্রিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার লুক ডিজাইনের জন্য বেছে নিয়েছেন সেলিব্রেটি স্টাইলিস্ট অ্যামি পটেলকে। শোনা যাচ্ছে, কঙ্গনাকে এবার রেড কার্পেটে শাড়ি পরা অবস্থায় দেখা যাবে। বিস্মৃত সব ট্র্যাডিশনাল উইভস থাকবে সেই শাড়িজুড়ে।

-জেডসি