কঠিন লড়াইয়ের অপেক্ষায় পর্তুগাল-সুইজারল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে হবে রোনালদোদের সেই অগ্নিপরীক্ষা। সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের শেষ ষোলর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে ১১টিতে জিতেছে সুইসরা আর ৯ বার জিতেছে পর্তুগিজরা। ড্র হয়েছে পাঁচ ম্যাচে।
কাতার বিশ্বকাপের এই ম্যাচের মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোদের সামনে ১৯৫৪ সালের পর আবারও শেষ আটে ওঠার হাতছানি। দলের তারকা ফুটবলার নুনো মেন্ডেসের ইনজুরি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসকে ভাবাচ্ছে। তবে আক্রমণভাগে অন্যতম আস্থার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ ছন্দে রয়েছেন। আর ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা দলটির রক্ষণভাগে দাপট দেখাতে প্রস্তুত পেপে-দালোতরা।
কোচ ফার্নান্দো সান্তোস জানান, আমরা সম্পূর্ণভাবে বিশ্বকাপের দিকে মনোনিবেশ করছি। দলকে সমর্থন করছি ও এটিই আমাদের ফোকাস। আজকে খুব কঠিন একটি ম্যাচ হবে।
অন্যদিকে সবশেষ ১৯৫৪ বিশ্বকাপে জায়গা করে নেওয়া সুইসরা এখন পর্যন্ত কোয়ার্টার বাধা টপকাতেই পারেনি। তাই ইতিহাস পাল্টে দিতে চায় তারা। সুইস ফুটবলার জর্দান শাকিরির দাবি, দল এই ম্যাচে স্পেশাল পারফরম্যান্স দেখাবে।
শাকিরি বলেন, পর্তুগাল ভালো দল, আমার মতে এই ম্যাচে তারাই ফেভারিট। তবে আমাদের সামর্থ্যও আমরা জানি। এই ম্যাচে আমরা স্পেশাল পারফরম্যান্স দেখানোর চেষ্টা করব এবং তাদের সমস্যায় ফেলার চেষ্টা করব।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











