কত টাকার মালিক ঐশ্বর্য রাই বচ্চন!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
তিনি গাঢ় নীল রংয়ের চোখের অধিকারি। অভিনয়ে সাড়া ফেলেছেন বরাবর। অনেক দিন অভিনয়ের বা্খইরে রয়েছেন। কিন্তু এখনো ভীষণ সুন্দরী হয়ে রয়েছেন। বলছি ঐশ্বর্য রাই বচ্চনের কথা।
গতকাল ১ নভেম্বর এই বিশ্ব সুন্দরী ৫০ বছরে পা দিলেন। বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি হয়ে গেলেও এখনো তিনি বলিউড ক্রাশ।
চলুন জেনে নেওয়া যাক ঐশ্বর্যের ব্যক্তিগত জীবন এবং সম্পত্তি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।
১৯৭৩ সালের ১ নভেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন ঐশ্বর্য। মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন তিনি। বলিউডের প্রায় প্রত্যেক নামিদামি তারকাদের সঙ্গে শেয়ার করেছেন ঐশ্বর্য।
২০০৭ সালে অভিষেক বচ্চনকে ভালোবেসে বিয়ে করেন এই বিশ্বসুন্দরী। বর্তমানে একমাত্র কন্যা আরাধ্যাকে নিয়ে সুখের সংসার এই অভিনেত্রীর। ‘দেবদাস’, ‘অ্যা দিল হে মুশকিল’, ‘মোহাব্বাতে’, ‘হাম দিল দে চুকে সানাম’, ‘যোধা আকবর’ সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বর্য।
বিবাহ এবং তারপর কন্যা সন্তান, বর্তমানে তেমনভাবে সিনেমায় অভিনয় করতে দেখা যায় না ঐশ্বর্যকে। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে প্রায় ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘পোন্নিয়ন সেলভান -২’ সিনেমায় অভিনয় করেছেন যেটি হিট সিনেমা হিসেবে বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করেছে। একদিকে নিজে একজন সাকসেসফুল অভিনেত্রী অন্যদিকে বচ্চন পরিবারের পুত্রবধূ, সব মিলিয়ে ঐশ্বর্যের মোট সম্পত্তির পরিমাণ কত, জানলে অবাক হয়ে যাবেন।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বচ্চন পরিবারের বাসভবন অর্থাৎ ‘জলসা’- র বাজারদর বর্তমানে ১১২ কোটি টাকা, এই বাড়িতে ঐশ্বর্যের ভাগ যে রয়েছে তা বলাই বাহুল্য। এছাড়াও কয়েক বছর আগেই ঐশ্বর্য রোলস রয়েস ঘোস্ট কিনেছিলেন, যার বাজারদর ৭.৯৫ কোটি টাকা। এছাড়াও রয়েছে একটি লেক্সাস এলএক্স ৫৭০, যার দাম প্রায় ২.৩৩ কোটি। বচ্চন বধূর গ্যারাজে আছে মার্সিডিজ বেঞ্চ এস ৫০০ ভারতীয় মুদ্রায় যার মূল্য ১.৬৯ কোটি টাকা, আছে ১.৬০ কোটি টাকার মার্সিডিজ বেঞ্চ-ও।
মিডিয়া রিপোর্ট বলছে, ঐশ্বর্য রাই বচ্চন প্রতি সিনেমা থেকে আয় করেন প্রায় ১২ কোটি টাকা। বিজ্ঞাপন থেকে প্রতি বছর তিনি আয় করেন প্রায় ৯০ কোটি টাকা, যার মাসিক হিসেব প্রায় ৭ কোটি টাকা। এছাড়াও ইনস্টাগ্রাম থেকেও বেশ ভালই আয় হয় অভিনেত্রীর। ঐশ্বর্য রাই বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৭৭৬ কোটি টাকা। এছাড়াও দামি দামি জুয়েলারি এবং জামা কাপড় তো আছেই।
প্রসঙ্গত, সন্তান হবার পর থেকেই অভিনয় জগত থেকে কিছুটা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বর্য। একমাত্র কন্যাকে একেবারে নিজের হাতেই মানুষ করেন তিনি। শুটিং ছাড়া সব সময় নিজের মেয়েকে নিজের কাছেই রাখতে পছন্দ করেন ঐশ্বর্য। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে মেয়ের যে কোনো ছোটখাট পারফরমেন্সে উপস্থিত থাকেন আরাধ্যার মা। দেশে বা বিদেশে যে কোন অনুষ্ঠানে সর্বদা মেয়েকে সঙ্গে নিয়ে যেতে স্বাচ্ছন্দ বোধ করেন ঐশ্বর্য।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










