ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৪৫:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কনটেইনার ডিপোর আগুনে নিহত বেড়ে ৪৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৮ জুন ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনের ঘটনায় দগ্ধ একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৮ জুন) সকালে হাসপাতালে দায়িত্বে থাকা জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তবে এ নিয়ে ডিপোর আগুনের ঘটনায় ৪৪ জনের মৃত্যু হলো।

নিহত ব্যক্তির নাম মাসুদ রানা। তিনি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ছিলেন।

জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অনেকের মধ্যে মাসুদ রানা নামে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জন হয়েছে।