‘কনসার্ট ফর উইমেন’ : দর্শক শুধুই নারী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:২৯ পিএম, ৩ মার্চ ২০১৮ শনিবার
আন্তর্জতিক নারী দিবস উপলক্ষে অাগামী ৮ মার্চ ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক কনসার্টের। ‘কনসার্ট ফর উইমেন’।
এ আয়োজনের বিশেষত্ব হলো, এতে দর্শক হিসেবে শুধু নারীরাই থাকবেন। ‘কনসার্ট ফর উইমেন’ শিরোনামে এই আয়োজনটি করেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
এ অনুষ্ঠানে ‘আইকন লেডি’ হিসেবে অংশগ্রহণ করবেন অভিনেত্রী পূর্ণিমা। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘নারীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠানটি। তাই এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে নিশ্চয়ই বেশ ভালো লাগবে। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি, খুব ভালো একটি অনুষ্ঠান হবে কনসার্ট ফর উইমেন।’
‘কনসার্ট ফর উইমেন’-এ গাইবেন কনসার্টে গান গাইবেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার, বন্দনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক প্রীতি চক্রবর্ত্তী।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী জানান, কনসার্টে কমপক্ষে পাঁচ বছর বা তার বেশি বয়সী মেয়েরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। ৮ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কনসার্ট। সকল শ্রেণীর নারীরা এতে উপস্থিত থাকতে পারবেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- মান্না দের প্রয়াণ দিবস আজ








