ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৪১:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কন্যা সন্তানের মা হলেন কিয়েরা নাইটলি

আপডেট: ০৪:৩৮ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার

Naitly-620x330উইমেননিউজ ডেস্ক, ঢাকা : কন্যা সন্তানের মা হলেন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান খ্যাত হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলি। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী তার স্বামী জেমস রাইটনের সঙ্গে তার প্রথম সন্তানের জন্ম দেন গত বছরের মে মাসে। ৩১ বছর বয়সী রাইটনের সঙ্গে নাইটলির সম্পর্ক হয় ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে। এরপর ২০১৩ সালের ৪ মে তারা দক্ষিণ ফ্রান্সে বিয়ে করেন। হিমালয়ের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নির্মিতব্য ‘এভারেস্ট’ সিনেমায় এখন অভিনয় করছেন নাইটলি। সিনেমাটি আগামী সেপ্টেম্বরে মুক্তির কথা রয়েছে। সেপ্টেম্বরের ১৮ তারিখে যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে এটির প্রদর্শন শুরু হবে। ১৯৯৬ সালে মাউন্ট এভারেস্টে নেমে আসা এক প্রাকৃতিক দুর্যোগকে উপজীব্য করে গড়ে উঠেছে এভারেস্টের কাহিনী। ০৭.০৬.২০১৫