ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

কন্যা সন্তানের মা হলেন শিল্পা শেট্টি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টি।

স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টি।

ফের মা হলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি। সারোগেসির মাধ্যমে রাজ কুন্দ্রা এবং শিল্পার ঘরে এল কন্যা সন্তান। শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাত সন্তানের ছবি শেয়ার করেছেন শিল্পা। তাতে লিখেছেন, “ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেট্টি কুন্দ্রা।

ওই পোস্টে সমিশা কথার অর্থও বিষদে জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ভগবানের মতো কেউ’। সমিশা কথার অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’।

শিল্পার ওই পোস্টে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলি পাড়ার তাবড় সেলেবরাও। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় তার। ২০১২-তে তাদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়।