ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২০:১১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

কন্যা সন্তানের মা হলেন সালমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবারও কন্যা সন্তানের মা হলেন ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমি আক্তার সালমা। গতকাল শুক্রবার রাতে মেয়ের ছবি দিয়ে সবার কাছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন এই শিল্পী। 

মেয়ের নাম রাখা হয়েছে সাফিয়া নূর। মা ও কন্যা দুজনই সুস্থ আছেন বলেও জানা গেছে। 

সালমা বলেন, আমি ও মেয়ে সাফিয়া নূর দুজনই ভালো আছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।  গত বছরের মাঝামাঝিতে সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিয়ে হয় সালমার। সাগর বসবাস করেন লন্ডনে। 

সেখানেই সালমার সঙ্গে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগের ঘরে সালমার স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে।

গত ৩১ ডিসেম্বর লোকগানের এই শিল্পী পারিবারিকভাবে বিয়ে করেন সানাউল্লাহ নূরে সাগরকে। তিনি ঢাকা জর্জ কোর্টের এ্যাডভোকেট। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন।

উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়।

-জেডসি