কবিতা# ফেরারী মন
তৌহিদা রহমান | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ এএম, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার
কবিতা# ফেরারী মন, তৌহিদা রহমান
যদি সব ছেড়ে চলে যাই
অনেক দূরে
যেখানে গেলে দূরত্ব হয়ে যায়
সহস্রাধিক আলোকবর্ষ,
তবে কি তোমার
অন্ধকারে হাতড়ে বেড়ানো
জবুথবু, নেতিয়ে পড়া সাহস
আবার মাথা তুলে দাঁড়াবে?
আবার জেগে উঠবে তোমার
হৃদয়ে প্রবাহিত ইচ্ছে নদীতে চর?
যদি তাই হয়, তবে সন্ধ্যাতারা ;
তোমার আকাশে
দিও গো আমায় ঠাঁই,
হাজার হাজার পলক দূরেই
হোক ঠিকানা আমার।
স্পর্শের বাইরে যেন মরীচিকা হয়েই রই।
একদিন যে ছিল তোমার চোখে হারা ধন,
কি ভুলে আজ সে ই হয়েছে
তোমারই চোখের বালি।
বিনিদ্র রজনীগুলো আজও
সঙ্গীহারা, পথের খোঁজে ব্যাকুল,
রক্তচক্ষু নিয়ে ভোরের আলোতে
ফোটায় আশার কলি।
যে অনুভূতি ছিল একদিন
পরম সুখ জাগানিয়া
আজ আবাস হয়েছে তার
বিষন্ন, বেদনা, হতাশার চোরাগলি।
ক্রুদ্ধতা, ক্ষুব্ধতা দমন করো
আমি ছাড়িয়ে নিয়েছি নিজেকে
সমস্ত বিশ্বাসের, আশ্বাসের বাহুবন্ধন থেকে
ছেড়ে দিলাম সব পিছুটান
বিমূর্ত একটি রাত শুধু
কালের সাক্ষী হয়ে থাক।
নীল কষ্টগুলোকে সাগরের বুকে
মিশিয়ে দিয়েছি।
আমার দীর্ঘশ্বাসটুকু শুধু তোমার
আকাশ সীমান্তে ছড়িয়ে যাক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




