ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৪৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

কবিতা# সময়

সাইফুল্লাহ মাহমুদ দুলাল | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ এএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

কবিতা# সময় সাইফুল্লাহ মাহমুদ দুলাল

কবিতা# সময় সাইফুল্লাহ মাহমুদ দুলাল

সময় তুমি একটু থামো
আকাশ থেকে একটু নামো।
*
আজ তোমাকে বিনয় করি
বিশ্রাম নিয়ে ঘুমাও ঘড়ি।
*
একটু ফেভার করবে কি আজ,
জমে আছে অনেক কাজ!
*
একটু না হয় অনুরোধে,
পুষিয়ে দেবো কড়া সুদে।
*
পাঁচটি মিনিট থামাও কাঁটা!
বন্ধ করো থামাও হাঁটা।
*
চাই যে তোমার স্থবিরতা,
নীরবতা, গভীরতা।

টরন্টো, কানাডা
ডিসেম্বর ৩০, ২০২০