ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১২:২৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

কবে বিয়ে করলেন রাজ-পরী? কীভাবে পঞ্চমবার বিয়ে হল পরীর!

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৯ এএম, ১২ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

পরীমণি; ঢালিউডের এসময়ের সবচেয়ে আলেচিত ব্যক্তিত্ব। কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, তো কখনও একাধিক সম্পর্ক, বিয়ে। এই নিয়েই সারাক্ষণ চর্চায় পরীমণি। ফেসবুকের পাতা যেন তার জীবনের খোলা খাতা। বিভিন্ন সময় তার নানা অঘটনের কথা উঠে এসেছে এখানেই। যৌন হেনস্থার কথাও তিনিই প্রথম ফেসবুকে জানিয়েছিলেন। মাদক কাণ্ডও ফাঁস হয়েছে তার ফেসবুকেই। জন্মদিনের উদ্‌যাপন, জেলবন্দি হওয়া, জেলমুক্তির পরেই বিতর্কিত ছবি পোস্ট--কিচ্ছু লুকোননি পরীমণি। শুধু অদ্ভুত ভাবে গোপনে রেখেছেন তার আর অভিনেতা শরিফুল রাজের বিয়ে!

কী ভাবে প্রেম দেশের এই দুই নায়ক-নায়িকার? গণমাধ্যমকে পরীমণি জানান, ১১ অক্টোবর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় শ্যুট শুরু হয় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির। এখানে তিনি এবং রাজ একে অন্যের বিপরীতে অভিনয় করছেন। শ্যুট শুরুর মাত্র পাঁচ দিন পরে ১৭ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন! 

রাজ পরে বলেছেন, আমরা ধুমধাম করে বিয়ে উদ্‌যাপন করতে চেয়েছিলাম। দু’জনের হাতেই বেশ কিছু কাজ। সে সব মিটলেই অনুষ্ঠান করতাম। তাই আর জানানো হয়নি।

এ দিকে দেশের সংবাদমাধ্যমে ইতিমধ্যেই জোর সংশয় তার পঞ্চম বিয়ের স্থায়িত্ব নিয়ে। খবর ছড়াতেই সাংবাদিকমহলের দাবি, মাত্র পাঁচ দিনের মাথায় বিয়ে! এটা বোধ হয় পরীমণির পক্ষেই সম্ভব। একাধিক ওয়েবসাইটে উঠে এসেছে পরীর আগের চারটি বিয়ের কথাও। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে তিনি বিয়ে করেন ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামিম হাসান, কামরুজ্জামান রনিকে। এরা কেউ আমজনতা, কেউ সাংবাদিক, কেউ বা সহকারী পরিচালক।