ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

কবে মেয়ের মুখ দেখাবেন— জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছর মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। নাম রেখেছেন রাহা। মা হওয়ার পর থেকে মেয়ের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া-রণবীর। কিন্তু দেখাননি মুখ।কবে ছোট্ট রাহার মুখ দেখা যাবে, প্রতীক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার তা জানালেন আলিয়া।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে আলিয়া জানান, রাহাকে আড়ালে রাখতে একেবারেই চান না তিনি। তবে নতুন অভিভাবক হিসাবে একটু সচেতন, যাতে মেয়ের মুখের ছবি ছড়িয়ে না পড়ে।

আলিয়ার কথায়, "দেখুন, আমি তো চাই আমার মেয়ের ছবি বড় করে সকলকে দেখাতে। ওকে লুকিয়ে রাখতে চাই না। ও আমাদের গর্ব।"

কেন তা হলে মেয়ের মুখ দেখাননি? সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আলিয়া। অভিনেত্রী জানান, রাহা এখন খুবই ছোট। মা ও বাবা হিসেবে তারাও প্রতিদিন নতুন কিছু শিখছেন। সমাজমাধ্যমের এই যুগে সব জায়গায় মেয়ের ছবি ঘুরবে, সেটার সঙ্গে মানিয়ে নিতে খানিক সময় লাগবে তাদের।

আগামীকাল সোমবার এক বছর পূর্ণ হবে আলিয়া -রণবীরকন্যা রাহার। রণলিয়ার মেয়েকে দেখার জন্য উদ্‌গ্রীব তাদের অনুরাগীরা। রণলিয়াও জানিয়েছেন, শিগগিরই মেয়েকে সামনে আনবেন তারা।