ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৮:১৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কমনওয়েলথ ক্রিকেট বাছাইপর্ব খেলতে মালয়েশিয়ায় নারী দল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আইসিসি কমনওয়েলথ উইমেন্স ক্রিকেট টি-২০ গেমস-এর বাছাইপর্ব খেলতে কুয়ালালামপুর আসছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে ক্রিকেট দল। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও কেনিয়া এ টুর্নামেন্টে অংশ নেবে।

চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত ২২তম কমনওয়েলথ গেমসে একটি ইভেন্ট নারী ক্রিকেট এর টি-২০ গেমস।

বাংলাদেশ নারী ক্রিকেট দল কুয়ালালামপুর পৌঁছে ৭ দিন থাকতে হবে কোয়ারেন্টিন। ১৭ জানুয়ারি প্রাকটিস ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ড, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, ১৯ জানুয়ারি মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।

এদিকে, বাছাইপর্বের মূল দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার জাহানারা আলমকে। দারুণ ফর্মে থাকা জাহানারার জায়গায় দলে জায়গা পেয়েছেন সুরাইয়া আজমিন ছন্দা। জাহানারা আলম ছাড়াও স্টান্ডবাই হিসাবে আছেন নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল কুবরা।

১৫ সদস্যের নারী ক্রিকেট দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শবনম মুস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন।