কমনওয়েলথ গেমস: টেবিল টেনিসে সোনম-সাদিয়ার জয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪২ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২ তম আসরে মেয়েদের টেবিল টেনিসের এককে নিজ নিজ প্রথম খেলায় জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের সোনম সুলতানা ও সাদিয়া রহমান।
সোনম সুলতানা নিজের প্রথম ম্যাচে সলোমন দ্বীপপুঞ্জের কনি সিফিকে ৪-০ সেটে হারিয়েছেন। তিনি চারটি গেম জিতেছেন ১১-১, ১১-৬, ১১-২ ও ১১-৯ ব্যবধানে।
তবে নিজের দ্বিতীয় ম্যাচে কানাডার ক্যাথরিন মরিনের বিপক্ষে চোটের কারণে খেলতেই পারেননি সোনম, দিয়েছেন ওয়াকওভার।
সাদিয়া রহমান মৌ নিজের প্রথম ম্যাচে ৪-০ সেটে হারিয়েছেন ভানুয়াতুর রোয়ানা অ্যাবেলকে। সাদিয়া ম্যাচগুলো জিতেছেন ১১-৭, ১১-৫, ১১-৬ ও ১১-২ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার এস্তের ওরিবামিসের কাছে ৪-০ সেটে হেরেছেন সাদিয়া। ম্যাচগুলো তিনি হেরেছেন ১১-২, ১১-৭, ১১-৩ ও ১১-৫ ব্যবধানে।
পুরুষ এককে নর্দার্ন আয়ারল্যান্ডের ওয়েন ক্যাথকার্টের কাছে ৪-০ তে হেরেছেন বাংলাদেশের রামহিমলিয়ান বম। মালদ্বীপের মুসা মুনসিফ আহমেদের বিপক্ষে.৪-৩ সেটের কষ্টার্জিত জয় পেয়েছেন রিফাত সাব্বির।
প্রথম গেমটা ৮-১১ ব্যবধানে হারের পর দ্বিতীয় গেমে ৫-১১ পয়েন্টে হারেন সাব্বির। ঘুরে দাঁড়ান তৃতীয় সেটে, জিতে নেন ১১-৬ গেমে।
সাব্বির পরের সেটে জয় পান ১১-৪ গেমে। সমান দুই সেট জিতে মরীয়া দুজনের দ্বৈরথে পঞ্চম সেটে মুসা মুনসিফের জয় হয় ১১-৭ গেমে। এরপর টানা দুই সেটে ১১-৮, ১১-৭ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন সাব্বির।
সাব্বিরের পরবর্তী ম্যাচ ঘানার ডেরেক আব্রেফার সঙ্গে। অন্যদিকে রামহিমলিয়ান বম দ্বিতীয় ম্যাচে খেলছেন গায়ানার শিমার ব্রিটনের বিপক্ষে। কোর্টে নামার অপেক্ষায় আছেন মুহতাসিন আহমেদ হৃদয়।
বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে পুরুষদের হাই জাম্প। এই ইভেন্টে অংশ নিচ্ছেন মাহফিজুর রহমান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











