করাচিতে সাবেক মডেল অ্যানির মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১৭ পিএম, ২৩ জুলাই ২০১৮ সোমবার
পাকিস্তানের সাবেক জনপ্রিয় মডেল ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যানি আলী খানকে করাচিতে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে। তার প্রকৃত নাম কুরআতুলআইন অ্যানি আলী খান।
‘ডন’কে করাচির সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (দক্ষিণ) ওমর শহীদ জানান, করাচি জিমখানার কাছে কসর-ই-জয়নাব ভবনের তৃতীয় তলা থেকে অ্যানি আলী খানের মরদেহ উদ্ধার করা হয়। এ এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। পুলিশ ধারণা করছে, এটা পুরোপুরি আত্মহত্যার ঘটনা।
তিনি জানান, অ্যানি আলী খানের মরদেহ জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এখানে ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, দম বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তবে তার শরীরের কোথাও কোনো পোড়া বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওমর শহীদ আরও জানান, অ্যানি আলী খান বিবাহিত। তিনি নিজ ফ্ল্যাটে একা বসবাস করতেন। তার স্বামী বিদেশে থাকেন।
আর্টিলারি ম্যাডেন স্টেশনের হাউস অফিসার সাফদার মাশওয়ানি বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তারা জানতে পেরেছেন, অ্যানি আলী খানের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল। তা দেখেই মূলত তারা পুলিশে খবর পাঠায়।
পুলিশ যখন ঘটনাস্থলে যায়, তখন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। ওই সময় মেঝেতে কিছু পোড়া বই আর মরদেহ পড়েছিল।
অ্যানি আলী খানের সাবেক এক প্রতিবেশী ‘ডন’কে বলেন, অ্যানি সম্প্রতি তার একটি বই লেখার কাজ শেষ করেন। বইটি শিগগিরই প্রকাশিত হওয়ার কথা ছিল।
৩৮ বছর বয়সের অ্যানি আলী খান সাংবাদিকতার পাশাপাশি তথ্যচিত্র নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। তিনি ‘ডন’, ‘হেরাল্ড’, ‘স্লেট’, ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’, ‘দ্য এশিয়া সোসাইটি’ ও ‘দ্য ক্যারাভ্যান’-এ লেখালেখি করতেন।
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











