ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১১:২০:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনা বিস্তার রোধে ভারতে চলছে ‘জনতা কারফিউ’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি : এপি

ছবি : এপি

করোনাভাইরাসের বিস্তার রোধে এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় আজ রোববার পুরো ভারতজুড়ে চলছে ‘জনতা কারফিউ’।  

এর আগে গত সপ্তাহে এক ভাষণে কারফিউ পালনের ডাক দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ডাকে সাড়া দিয়েই আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজেদের বাড়িতেই অবস্থান করবেন ভারতবাসীরা।  

করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পরে সেজন্য নিজেদের ঘরবন্দি রাখার জন্য সবাইকে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে কারফিউয়ের ফলে সকাল থেকেই জনশূন্য রয়েছে রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরের রাস্তাঘাট।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বর্তমানে ২৯৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ১ দশমিক ৩ বিলিয়ন মানুষের ঘনবসতিপূর্ণ দেশ ভারতে করোনাভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।