করোনা আক্রান্ত কবরীর শারীরিক অবস্থার অবনতি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩২ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
করোনায় আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত সোমবার থেকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। তবে গতকাল দিবাগত রাতের শেষ দিকে তার অবস্থার অবনতি হয়।
চিকিৎসকেরা জানান, তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া প্রয়োজন। কিন্তু আজ সকাল পর্যন্ত হাসপাতালটিতে কবরীর জন্য আইসিইউ খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে বরেণ্য এই অভিনেত্রীকে।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে। কবরীর কিডনির জটিলতার পাশাপাশি শারীরিক দুর্বলতার রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, কবরীর সহকারী নূর উদ্দিন বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে আমরা ভীষণ চিন্তিত। শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছে। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’
কিংবদন্তি অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন।
তার ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানান, গত ৫ এপ্রিল রাতে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।
নূর উদ্দিন বলেন, ‘শনিবারের দিকে জ্বর আসে ম্যাডামের। শরীরে ব্যথাও ছিল। নমুনা পরীক্ষা করতে দিলে রিপোর্ট পজিটিভ আসে। ৫ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি আছেন তিনি।’
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










