করোনা আতঙ্ক: মসজিদে হারাম ও নববীতে জুমার নামাজ বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরবের মসজিদ আল-হারাম ও মসজিদে নববীতেও জুমার নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। শুক্রবার সকালে এক বিবৃতিতে এই দুই মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশটির রাষ্ট্রীয় সাংবাদ মাধ্যম আল-আরাবিয়াহর খবরে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীর সাধারণ সভাপতির মুখপাত্র এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে শুক্রবার থেকে মক্কা এবং মদীনার দুই প্রধান মসজিদে লোকজনের অবস্থান এবং নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থানীয় কর্তৃপক্ষ।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে মসজিদ আল-হারাম ও মসজিদে নববী বাদে অন্য সব মসজিদের নামাজ আদায় সাময়িক স্থগিত করা হয়। শুক্রবার এই দুই মসজিদে নামাজ আদায় স্থগিত করার মাধ্যমে সৌদি আরবের সকল মসজিদে নামাজ আদায় স্থগিত হলো।
বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সৌদি আরবে এখন পর্যন্ত ২৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
-জেডসি
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি











