করোনা আতঙ্কে ইতালির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানি বাড়তে থাকায় এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেড় সপ্তাহের জন্য সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
দেশটির শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজালিনার বরাত দিয়ে বুধবার রাতে ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লুসিয়া অ্যাজোলিনা নিশ্চিত করেছেন, দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে ১৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
ইতালিতে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর দেশটির উত্তরাঞ্চলের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এই অঞ্চলের বেশি কিছু শহরকে কোয়ারেন্টাইন বা মোটামুটি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া এই অঞ্চলের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো ১০ দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে তিন হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই পাঁচশ’র বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কঁতে জানিয়েছেন, ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার সম্ভব সব কিছুই করছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। চীনের পর ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে। বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৯১ হাজারে পৌঁছেছে, যার মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে ২ হাজার ৯৪৬ জনের মৃত্যু হয়েছে। আর চীনের বাইরে অন্য দেশগুলোতে মৃত্যু হয়েছে ১৬৬ জনের।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











