করোনা আতঙ্কে নিত্যপণ্যে ও সবজির বাজার চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: উইমেননিউজ২৪
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আতঙ্কে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করতে শুরু করেছেন ভোক্তারা। রাজধানীর বাজারগুলোতে বেচাকেনার ধুম পড়েছে। সব সময়ের বেচাকেনার চেয়ে গত তিন- চারদিন ধরে বাজারে বেচাকেনা বেড়ে গেছে দুই থেকে তিন গুণ। এতে সরবরাহ কমে যাওয়ায় ও যোগানের কৃত্রিম সংকট তৈরি হওয়ায় অন্যসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১০ থেকে ২০ টাকা।অনেকে স্বাভাবিক বাজার করতে এসে পড়ছেন অস্বস্তিতে। এভাবে চললে সরবরাহে সংকট তৈরির আশংকা করছেন বিক্রেতারা।
শুক্রবার (২০ মার্চ) সকালে কারওয়ান বাজার, নিউমার্কেট, জিগাতলা ও শাহজাহানপুর রেল গেইট বাজারে ঘুরে এই চিত্র উঠে এসেছে।
শাহজাহানপুর রেল গেইট বাজারে গিয়ে দেখা যায় নিত্যপণ্যের বাজারে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন। ঈদের বাজারের চেয়েও সেখানে ক্রেতাদের ভিড়। যার বাসায় মাসে ২০ কেজি চাল লাগে, দেখা যায় তিনি কিনছেন ৫০ কেজির এক বস্তা। বণিক স্টোরের এক বিক্রেতা জানান, গত ৫/৬ দিন থেকে শুরু হয়েছে এই পরিস্থিতি। দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ার খবর প্রকাশের পর ক্রেতারা বাজারে হুমড়ি খেয়ে পড়েন। গতকালও ছিল এই অবস্থা।
ক্রেতাদের মতে- ব্যবসায়ীদের সিন্ডিকেট, পাইকারি বাজারে জোগানের কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রয়োজনের চেয়ে বেশি কিনে মজুত করার প্রতিযোগিতার কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে।
আর বিক্রেতারা বলছেন, দেশে করোনা আতঙ্কে সবজির সরবরাহ কমেছে। এই কারণে দাম বেড়েছে। অনেক জেলা থেকে পণ্য আসছে না। আবার চাষিরাও পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তারা৷
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি হিসেবে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। প্রতি কেজি চিচিঙ্গা ১০ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে৷ শিমের দাম গত সপ্তাহে ছিলো ৫০ টাকা, আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। কাঁচামরিচ ১৫ টাকা বেড়ে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে৷ গাজর ১০ টাকা বেড়ে ৬০ টাকায়, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে বেগুন ১০ টাকা বেড়ে ৮০ টাকায়, উস্তে ১০০ টাকায়, গাজর ৬০ টাকায়, শসা ১০ টাকা বেড়ে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
লাউ প্রতি পিস আগের সপ্তাহের তুলনায় আকারভেদে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায়, জালি কুমড়া ১০ টাকা বেড়ে ৬০ টাকায়, প্রতি পিস বাঁধাকপি-ফুলকপি ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।
মাংসের বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫৮০ টাকা, মহিষের মাংস ৫৮০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা। এছাড়া প্রতিকেজি বয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকা, লেয়ার ২০ টাকা বেড়ে ২৪০ টাকা, সোনালি ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে প্রায় সব পণ্যের পাশাপাশি চালের দামও বৃদ্ধি পেয়েছে। মানভেদে প্রতি কেজিতে দুই থেকে চার টাকা। ২৫ কেজির বস্তায় ১০০ টাকা এবং ৫০ কেজির চালের বস্তায় ২০০ টাকা বেড়েছে। খোলা সয়াবিন, পামতেল, ডাল, ডিম ও আলুর দামও কিছুটা বাড়তি।বিদেশি শিশুখাদ্য ও ডায়াপারের দামও বাড়তি বলে জানান ব্যবসায়ীরা। জীবাণুনাশকের দাম তো আগে থেকেই বেড়ে গেছে। হ্যান্ড স্যানিটাইজার এখন দোকানে পাওয়া যাচ্ছে না। হ্যাক্সিসল যা ১২০টাকা ছিল সেটা কোথাও নেই। কোন দোকানে পাওয়া গেলে সেটা ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, এখন যারা বিপুল পরিমাণে কিনে রাখছেন, তাদের কয়েক দিন পরই আফসোস করতে হতে পারে। পণ্যের ঘাটতি নেই। তাই কয়েক দিন পর চাপ কমে গেলে দাম কমে যেতে পারে। আর এখন যারা বেশি কিনছেন, তারা এক-দেড় মাসে আর বাজারে আসবেন না। ফলে বাজারে চাহিদা কমবেই।
চালের দাম বাড়ল কেন, জানতে চাইলে শাহজাহানপুর বাজারের চালের দোকানের বিক্রেতা বলেন, হঠাৎ করে চালের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। ক্রেতারা বেশি বেশি চাল কিনছেন এজন্য আড়তে চালের দাম বেড়ে গেছে। গত কয়েক দিনে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









