করোনা: কাজ হারান সব্জি বিক্রেতা তরুণীকে কাজ দিলেন সোনু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মীকে চাকরি দিলেন হলিউড অভিনেতা সোনু সুদ।
ভারতের হায়দরাবাদ রাজ্যের বাসিন্দা উনদাদি সারদা কাজ করতেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। করোনাভাইরাস লকডাউনের জেরে ধরে কাজ হারিয়ে শ্রীনগর কলোনি এলাকায় সব্জি বিক্রি করছিলেন। সেই কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মীকে চাকরি দিলেন হলিউড অভিনেতা সোনু সুদ। সারদাকে চাকরি দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন ওই অভিনেতা।
রিচি শেলসন নামের এক ব্যক্তি সারদার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে এনেছিলেন। সারদাকে কাজ দেওয়ার ব্যাপারে রিচির সেই টুইটে সোনু লিখেছেন, ‘আমার অফিসিয়ালরা তার সঙ্গে দেখা করেছেন। চাকরির চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। জয় হিন্দ।’
সারদার চাকরি পাওয়া নিয়ে রিচি এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সোনু সুদ দাদা আমায় ফোন করেছিলেন। উনি বলেছেন আমি মেয়েটিকে লক্ষ্য করেছিলাম। ও চাকরি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি।’
তবে সোনু কাজ হারানো তথ্যপ্রযুক্তি ওই কর্মীকে কী কাজ দিয়েছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ হারানোর পর সারদা ভোর চারটার সময় উঠে সোজা চলে যেতেন সব্জির পাইকারি বাজারে। সেখান থেকে সব্জি কিনে এনে শ্রীনগর কলোনির রাস্তায় তা বিক্রি করতেন।
সব্জি বিক্রি করা নিয়ে এর আগে সারদা বলেছিলেন, ‘বাঁচার প্রশ্নে সৎভাবে করা কোনও কাজই ছোট নয়।’
সোনু সুদ একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং প্রযোজক। তিনি হিন্দী, তেলেগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবী ছবিতেও অভিনয় করেছেন।
২০০২ সালে শাহেদ এ আজমে অভিনয়ের মাধ্যমে হিন্দী চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে মনি রত্নমের যুবা এবং ২০০৫ সালে ‘আশিক বানায়া আপনে’তে অভিনয় করেন।
তার অভিনিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম সিম্বা (২০১৮), হ্যাপি নিউ ইয়ার (২০১৪),দাবাং (২০১০) প্রভৃতি।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











