ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনা জয় করে ঢাকায় ফিরলেন পপি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনা জয় করেছেন। ২২ জুলাই জনপ্রিয় এ নায়িকার দেহে করোনা শনাক্ত হয়েছিল। প্রায় একমাস বাসায় থেকে চিকিৎসা নেয়ার পর তিনি আরোগ্য লাভ করলেন।

বর্তমানে পপি ভালো আছেন। তিনি জানান, দু-দফায় করোনার রেজাল্ট নেগেটিভ পেয়েছেন। পপি বলেন, এখন সম্পূর্ণ সুস্থ। মাঝেমধ্যে শরীর দুর্বল লাগে। চিকিৎসকের পরামর্শে ভিটামিন ও পুষ্টিকর খাবার খাচ্ছি।

‘শুরুতে শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! ভয়ে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। পরেই সবার মানসিক সাপোর্ট মনোবল শক্ত করে সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ নিয়েছি। মানুষের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে উঠছি।এ যাত্রায় বড় বাঁচা বেঁচেছি।’

আক্রান্ত হওয়ার সময় পপি ছিলেন খুলনায়, তার নিজ বাড়ি খালিশপুর। করোনার আগে সেখানে বেড়াতে গিয়ে লকডাউনে আকটে যান পপি। ওই সময়ই পপি স্থানীয় মানুষদের ত্রাণ দিতে ছুটেছেন শহরের এমাথা ওমাথা।

তিনি বলেন, মানুষকে সাহায্য করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছিলাম।

তবে করোনা ধকল কাটিয়ে সম্প্রতি পপি ঢাকায় ফিরেছেন। নগরীর ইস্কাটনের বাসায় তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন। বলেন, পাঁচ মাস ঢাকার বাসায় ছিলাম না। ধুলো-ময়লা পড়ে যা তা অবস্থা হয়েছে। সব পরিষ্কার করছি। এই মুহূর্তে কাজে ফেরার ইচ্ছে নেই। দুটি ছবি ও বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও না করে দিয়েছি।

-জেডসি