করোনা ঠেকাতে কোলকাতাসহ পশ্চিমবঙ্গে লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
করোনা ঠেকাতে কোলকাতাসহ পশ্চিমবঙ্গে লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গে ১০৩ ঘন্টার লকডাউন শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা থেকে এই লক ডাউন শুরু হয়। আগামী ২৭ মার্চ পর্যন্ত এই লকডাউন চলবে কোলকাতা ও হাওড়াসহ রাজ্যের বিভিন্ন জেলা শহর ও গ্রামীণ এলাকার একটি বড় অংশে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোলকাতাসহ দেশের ৭৫টি জেলায় লকডাউনের ঘোষণা দেয়ার পরই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরী পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। এই সরকারি পদক্ষেপ আমান্যকারীগণকে শান্তিযোগ্য অপরাধের আওতায় আনা হবে।
গতকাল রোববার রাজ্য সরকারের-পক্ষে এক নির্দেশিকায় এই পদক্ষেপের ব্যাপরে জানানো হয় জোরপূর্বক ইচ্ছেকৃতভাবে কেউ যদি লকডাউনের নীতি অমান্য করেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০, ২৭১ ধারায় মামলা হবে, অর্থাৎ সরকারি নির্দেশ অমান্য করলে প্রয়োগ হবে ১৮৮ ধারা, সংক্রামক ব্যাধি ছড়ানোর বিরুদ্ধে, যা জামিন অযোগ্য ২৬৯ ধারা প্রয়োগ হবে। জীবনের পক্ষে বিপজ্জনক এমন সংক্রমণ ব্যাধি ছড়ানোর অপরাধেও জামিন অযোগ্য ২৭০ ধারা প্রযোজ্য হবে। আর কোয়ারেন্টাইনের আইন ভঙ্গকারিদের বিরুদ্ধে প্রয়োগ হবে ২৭১ ধারা। এই সমস্ত ধারায় ২ বছর পর্যন্ত জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। তাই লক-ডাউনের সময় সবাইকে বাড়ি-ঘরে থাকতে হবে।
পশ্চিমবঙ্গে সাতজনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে৷ এরমধ্যে তিনজনই বিদেশ ফেরত। তাদের বেলেঘাটা হাসপাতালে রাখা হয়েছে। সোমবার সকালেও চারজনের করোনা সন্দেহে নমুনা পাঠানো হয়েছে, এরমধ্যে প্রথম তিনজনই বিদেশ ফেরত। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৪১৫ জন।
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











