করোনা থেকে সুস্থ নার্স, আট দিন পর মারা গেলেন শ্বাসকষ্টে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের করোনাভাইরাস রোগীদের সেবা দেওয়া নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৫)
ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের করোনাভাইরাস রোগীদের সেবা দেওয়া নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৫) তীব্র শ্বাসকষ্টে মারা গেছেন।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমএমসি হাসপাতালে মারা যান শেফালি। তবে তার সর্বশেষ করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে আজ বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন এমএমসি'র অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।
শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, গতকাল রাত ১২টার দিকে শেফালী দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএমসি হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ন জানান, হাসপাতালের রোগীদের সেবা দেওয়ার সময় শেফালী দাসের করোনা পজিটিভ ছিল। পরে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ আসে। তৃতীয়বার গত ১৩ মে পরীক্ষা করা হলেও করোনা নেগেটিভ আসে।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী বিজন কুমার দেব সরকারি চাকরিজীবী। তার ছেলে অনিক কুমার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি নার্স লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং শ্বশুরবাড়ি জামালপুর।
তিনি বলেন, ‘এই করোনা যোদ্ধাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি








