ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ৬:৫১:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনা: নুসরাতের বাবা হাসপাতালে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

করোনা: নুসরাতের বাবা হাসপাতালে

করোনা: নুসরাতের বাবা হাসপাতালে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য নুসরাত জাহানের বাবা শাহ জাহান।

রোববার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নুসরাতের বাবার জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। হাসপাতালে ভর্তির পর নুসরাতের বাবাকে ইনসুলিন দেওয়া হয়েছে। আজ তার লালা রসের নমুনা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরও ৯০৯ জন। মৃত ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭৩ জনে দাঁড়িয়েছে।