করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
করোনা: বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়াল
বিশ্বে করোনাভাইরাস মহামারিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেম সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ২৯ হাজার ৪৫৩ জন।
জেএইচইউর দেয়া তথ্যে দেখা যায়, ব্রাজিলে ৫ লাখ ৮৪ হাজার ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩২ হাজার ৫৪৮ জন প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৭ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ ৫১ হাজার ৫৩০ জন আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই এখন পর্যন্ত ৩০ হাজার ১৯ জন মারা গেছেন।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে ৩৯ হাজার ৮১১ জন। এছাড়া, ইতালিতে ৩৩ হাজার ৬০১ জন, ফ্রান্সে ২৯ হাজার ২৪ জন এবং স্পেনে ২৭ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে।
চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশের অবস্থা দেখে মনে করা হচ্ছে এ মহামারি তাদের নিয়ন্ত্রণে আছে। সেই সাথে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন তুলে নেয়ার দিকে এগোচ্ছে।
গত বছরে ডিসেম্বরে চীনে প্রথম সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশ পরিস্থিতি
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর তথ্য আসে। গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে আক্রান্ত ও মৃত্যু উভয়ই অনেক বাড়তির দিকে রয়েছে।
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন বলে বুধবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৬ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪৬ জনে।
মোট আক্রান্তে মধ্যে নতুন করে ৪৭০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি








