ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৩৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা ভাইরাস সনাক্তে নতুন ‘অ্যাপ’

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক দিনেই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক। এমন অবস্থায় মানুষ কোথায় করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকবে এমন তথ্য সংকেত দিতে একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) সেবা চালু করেছে চীন সরকার।

করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকায় আসার সঙ্গে সঙ্গেই একজন মানুষকে সতর্ক সংকেত দিতে সক্ষম এই অ্যাপটি। অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’। খবর সিনহুয়া’র।

চীন সরকার ও চীন ইলেকট্রনিক্স প্রযুক্তি গ্রুপ কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে অ্যাপটি । এই নতুন প্রযুক্তিটির মাধ্যমে চীনা সরকার জনগণের নিবিড় পর্যবেক্ষণের কাজকে আরও আলোকিত করতে পারবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা।

-জেডসি