করোনা মহামারিতে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন আলিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সমগ্র ভারতে দ্বিতীয় দফায় করোনার ঢেউ আছড়ে পড়েছে। হু হু করে সংক্রমণ বাড়ছে। করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। প্রতিদিন আক্রান্তদের সংখ্যা ক্রমশই বাড়ছে। মৃত্যুর হারও ঊর্ধমুখী। হাসপাতালে বেডের সমস্যা তৈরি হচ্ছে। অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। নেটিজেনরা সেশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন। যে যেখান থেকে যতটুকু তথ্য পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যেমন, কোথায় অক্সিজেন পাওয়া যেতে পারে, অনলাইনে কোথায় করোনার চিকিৎসা মিলতে পারে এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যে যেমন পারছেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যাতে আক্রান্তদের একটু সুরাহা হয়। এই দলে নাম লিখিয়েছেন আলিয়া ভাটও। তিনিও তার সোশ্যাল মিডিয়ায় করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন।
তথ্য সংগ্রহের কাজটি আলিয়া একা করছেন না। সাংবাদিক ফায়া ডি’সুজার সঙ্গে হাত মিলিয়ে তিনি এই কাজটি করছেন। আলিয়া তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “সময়টা খুব অনিশ্চিত। যথাযত পরিকাঠামো এবং সঠিক তথ্য আমাদের এখন প্রযোজন। পরিকাঠামোর উন্নতি আমাদের নেই। কিন্তু মানুষকে সঠিক সময়ে সঠিক তথ্যটা তুলে ধরে আমরা মানুষের পাশে থাকতে পারি। আমি এই কাজের জন্য পাশে পেয়েছি ফায়া ডি’সুজাকে। আমরা দু’জনে মিলে যতটা সম্ভব প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আমাদের এই প্রচেষ্টা মানুষের উপকারে আসবে। সবাই সাবধানে থাকবেন।”
উল্লেখ্য আলিয়া নিজেও সম্প্রতি করোনা-মুক্ত হয়েছেন। আলিয়া এবং রণবীর কাপুর দু’জনেই করোনা-মুক্ত হয়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সদ্যই মুম্বাই ফিরেছেন। ওদের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গিয়েছে। এই করোনার জন্য সঞ্জয় লীলা বানসালীর ‘গাঙ্গুবাঈ’-এর শুটিংও শেষ করতে পারেননি আলিয়া।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









