করোনা মোকাবিলায় প্রায় ২ কোটির প্যাকেজ ভারতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
ভারতে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে এবার ১ লক্ষ ৭০ হাজার টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। খবর আনন্দবাজার পত্রিকা
এই ঘোষণায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় এত দিন ৮০ কোটি মানুষ প্রতিমাসে বিনামূল্যে ৫ কেজি চাল অথবা গম পেতেন। আগামী তিন মাস অতিরিক্ত আরও ৫ কেজি চাল অথবা গম দেওয়া হবে তাদের। দেওয়া হবে অতিরিক্ত ১ কেজি ডালও।
আজ দিল্লিতে সংবাদ সম্মেলন করে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
তারা জানান, যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র। অর্থাৎ নিয়োগকর্তা এবং কর্মী, দু’পক্ষের হয়েই কেন্দ্র টাকা দেবে।
এ ছাড়াও, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, ইপিএফ আইনে রদবদল ঘটাতেও সরকার প্রস্তুত বলেও জানান সীতারমণ। তেমনটা হলে, জরুরি পরিস্থিতিতে কেউ চাইলে নিজের কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে), তা আগামী তুলতে পারবেন।
অর্থমন্ত্রী জানান—
• করোনা পরিস্থিতিতে ইপিএফ আইনও সংশোধন করতে প্রস্তুত সরকার। এর ফলে কোনও কর্মী চাইলে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে) তা আগাম তুলতে পারবেন।
• যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র। অর্থাৎ নিয়োগকর্তা এবং কর্মী, দু’পক্ষের হয়েই কেন্দ্র টাকা দেবে।
• প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিপিএল পরিবারগুলিকে বিনামূল্য রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে।
• জনধন অ্যাকাউন্ট রয়েছে যে মহিলাদের, তাঁদের আগামী তিন মাসের জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। এতে ২০ কোটি মহিলা উপকৃত হবেন।
• ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধিদের অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা মিলবে।
• ১০০ দিনের কাজের আওতায় শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে ২০২ টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুন: নেই বিদেশ সফরের ইতিহাস, রাজ্যে মিলল নতুন করোনা-আক্রান্তের খোঁজ
• প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় বছরে ৬ হাজার টাকা করে পান কৃষকরা। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এপ্রিলের প্রথম সপ্তাহেই তা থেকে কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে জমা পড়বে।
• প্রতি পরিবার পিছু বিনামূল্যে ১ কেজি করে ডালও দেওয়া হবে। দেশের ৮০ কোটি দরিদ্র মানুষ এতে উপকৃত হবেন।
• প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় কোনও গরিব মানুষকে উপোস করতে হবে না। প্রধানমন্ত্রী অন্ন যোজনার আওতায় আগামী তিন মাসের জন্য বিনামূল্যে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজি চাল অথবা গম দেওয়া হবে।
• আক্রান্ত এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার নার্সদের জন্য আগামী তিন মাস মাথাপিছু ৫০ লক্ষ টাকার বিমা।
• দরিদ্র মানুষের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











