করোনা: যুক্তরাষ্ট্রে ২ ও ইতালিতে ১ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
করোনা: যুক্তরাষ্ট্রে ২ ও ইতালিতে ১ বাংলাদেশির মৃত্যু
মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে দুজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা দুজনই পুরুষ। এছাড়াও ইতালিতে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে মৃতদের দুজনই নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাসিন্দা ছিলেন। তারা আগে থেকেই নানা রোগে ভুগছিলেন। তাদের মধ্যে এস্টোরিয়া এলাকার বাসিন্দা একজনের বয়স ষাটোর্ধ। অপরজন কুইন্স এলাকার বাসিন্দা।
নিহত একজনের পরিবারের এক সদস্য জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে মৃতের তথ্য প্রকাশ করতে চায় না পরিবার। এ ছাড়া সেদেশের সরকারের তরফ থেকেও বিস্তারিত তথ্য দেওয়া হয় না।
এদিকে, ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। তার বয়স ৫৫। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ওই ব্যক্তি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ইতালির মিলান শহরে বসবাস করতেন। তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়।
এদিকে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ১০ জন বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জন।
দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৬ জনের। তাদের মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছেন ৪২ জন। এমন পরিস্থিতিতে করোনার ঝুঁকি মোকাবিলায় রোববার সন্ধ্যা থেকে নিউইয়র্ক লকডাউন ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।
নিউইয়র্ক সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. লিনিয়া আহমেদ কিকি বলেন, ‘বাংলাদেশি কমিউনিটি এবং আমেরিকান কমিউনিটি নিয়েই আমরা বেশ সচেতন। এ রোগ প্রতিহত করতে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে একজন থেকে যেন অন্যজনে না ছড়ায়।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শুক্রবার নিউইয়র্ক, কানেকটিকাট ও ইলিনয়ে বসবাসকারী সবাইকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। ক্যালিফোর্নিয়ায়ও একই নির্দেশনা জারি করা হয়েছে।
এদিকে শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। তবে অতি জরুরি প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
তিনটি অঙ্গরাজ্যের গভর্নররা শুক্রবার বলেছেন, এ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফলে রোববার থেকে কার্যত লকডাউন হচ্ছে যুক্তরাষ্ট্রের আরও তিনটি স্টেট।
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











