করোনা সনাক্তকরণে ইরানকে ৫০ হাজার কিট দিলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস শনাক্ত করতে ইরানকে ৫০ হাজার কিট দিয়েছে রাশিয়া। কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হতে স্বাস্থ্য পরীক্ষার এই উপকরণ প্রয়োজন হয়। চীনের উহান শহর থেকে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় ইরান যখন জোর প্রচেষ্টা চালাচ্ছে তখন এই রাশিয়া এসব কিট পাঠালো।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি মঙ্গলবার বলেছেন, দেশটির সরকার মরণঘাতী করোনাভাইরাস সনাক্ত করতে তেহরানের দূতাবাসকে ৫০ হাজার কিট দিয়েছে। খুব শিগগিরই এসব কিট তার দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে সরবরাহ করা হবে।
রাষ্ট্রদূত জালালি করোনাভাইরাস মোকাবেলায় ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে স্বাস্থ্যখাতে সম্পর্ক আরো জোরদার করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ আছে বলেও উল্লেখ করেন তিনি।
জালালি আরো বলেন, করোনাভাইরাস মোকাবেলায় এবং এর বিস্তার নিয়ন্ত্রণে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তবে তিনি বলেন, এ ভাইরাসের মহামারি নির্মূল করার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। বিশ্বব্যাপী প্রবল হয়ে উঠা করোনা মহামারি মোকাবেলায় তেহরান-মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইরানের রাষ্ট্রদূত এ মহামারিকে আন্তর্জাতিক হুমকি হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে, ইরানও নিজস্ব প্রযুক্তিতে করোনাভাইরাস সনাক্তকরণ কিট তৈরি করছে। এসব কিট চলতি মাসের ২০ তারিখে বাজারে আসার কথা রয়েছে।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








