করোনাভাইরাস: কারফিউ সময় পরিবর্তন করলো সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবজুড়ে কারফিউ জারি করেছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ বিন আল সউদ ।গত সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর চলছে ২১ দিনের জন্য। আজ বুধবার আবার নতুন করে এই কারফিউর সময় পরিবর্তন করে বিকাল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এটি সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা ও মদিনা সহ সৌদি আরবে ২৩টি প্রদেশের জন্য কার্যকর হবে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
কারফিউ অমান্যকারীদের ১০ হাজার রিয়াল (২ লাখ ২৬ হাজার টাকা) জরিমানা করারও ঘোষণাও দেন বাদশাহ।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, নিরাপত্তা সংশ্লিষ্ট, সামরিক, মিডিয়া এবং স্বাস্থ্য ও পরিসেবাখাতে নিয়োজিত কর্মচারীরা কারফিউর আওতামুক্ত থাকবে। এ ছাড়া সরকারি আদেশে অতি জরুরি কাজ ছাড়া নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
সরকারি এ আদেশ শুধুমাত্র দেশি নাগরিকদের জন্যই নয়। কারফিউ চলাকালীন কোনো প্রবাসী এ আইন ভঙ্গ করলে তাকেও ১০ হাজার রিয়াল জরিমানা করার কথা বলেছে সরকার।
সৌদি আরবে প্রায় ২০ লাখ বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন। নভেল করোনাভাইরাসের এই দিনগুলোতে আদেশে মেনে দেশটির সরকারকে সহায়তা করতে অনুরোধ করেছেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল জেদ্দা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনায় সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬৭জন। ৮জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (২৪মার্চ) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনেই ২০৫ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত হওয়া ২০৫ জনের মধ্যে ৮২ জন জেদ্দায়, ৬৯ জন রিয়াদে, ১২ জন আল বাহা, ৮ জন বিসা, ৮ জন নাজরান, ৬ জন আবহা, ৬ জন কাতিফ, ৬ জন দাম্মাম, ৩ জন জিজান, ২ জন খোবর, ২ জন দাহরান ও একজন মদীনায় রয়েছেন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











