করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত জাপানে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের বাইরে এরইমধ্যে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসে ওইসব দেশে সাড়ে তিনশ মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। শেষ খবর পর্যন্ত করোনা ভাইরাসে চীনে ৮১১ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। চীনের বাইরে ফিলিপাইন ও হংকংয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে প্রতিদিনই ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনের বাইরে বিভিন্ন দেশ থেকেও ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা যোগ হচ্ছে। তবে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংয়ে এ সংখ্যা বৃদ্ধির হার বেশি।
সবশেষ তথ্যানুযায়ী, করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি ৯০ জন আক্রান্ত হয়েছেন জাপানে। এর মধ্যে ৬৪ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে কোয়ারাইন্টানে রয়েছেন। এর ফলে সূর্যোদয়ের দেশটিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৪০ জন আক্রান্ত নিয়ে এরপরের তালিকায় রয়েছে সিঙ্গাপুর। থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এছাড়া দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৫ জন, তাইওয়ানে ১৭ জন মালয়েশিয়ায় ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানি-ভিয়েতনামে ১৩ জন করে ২৬ জন।
এসব দেশের বাইরে বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ভারত, ইটালি, ম্যাকাও, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








