করোনাভাইরাসে ভারতে একজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৭ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কর্ণাটকে ৭৬ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বিষয়টি নিশ্চিত করেছেন।দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এটিই প্রথম।
ভারতের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি জানিয়েছে, নিহত ওই ব্যক্তির শরীরে গত মঙ্গলবার করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। নিহত ওই ব্যক্তি সৌদি আরবে প্রায় এক মাস অবস্থানের পর গত ২৯ ফেব্রুয়ারি ভারতে ফেরেন। ফেরার সময় হায়দরাবাদ বিমানবন্দরে তার শরীরে করোনা পরীক্ষা হয়। সেই সময় করোনাভাইরাসের কোনো লক্ষণ তার শরীরে পাওয়া যায়নি।
এরপর মার্চের ৫ তারিখে জ্বর ও কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। জ্বর ছাড়াও অ্যাজমা, হাইপারটেনশনের মতো অন্যান্য শারীরিক রোগে ভুগছিলেন তিনি। তিন দিন পর তাকে হায়দরাবাদে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার শরীরে করোনাভাইরাসের পরীক্ষা করা হয়। তবে ওই ব্যক্তির পরিবারের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন আসার আগেই তাকে হাসপাতাল থেকে নিয়ে যায় পরিবারের লোকজন। সেই সময় তারা ডাক্তারের পরামর্শ শোনেনি।
এদিকে ওই ব্যক্তি নিহত হওয়ার পর তার পরিবারে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া করোনার বিস্তার ঠেকাতে যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন সব নেয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতে যে ৭৪ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে, তার মধ্যে ১৭ জন বিদেশি। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় ১৭ জন, এরপর রয়েছে হরিয়ানায় ১৪ জন। মহারাষ্ট্রে ১১ জন এবং দিল্লিতে ৬ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।
বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গসহ ভারতের রাজ্যগুলোতে এখনও কোনো কভিড-১৯ রোগী ধরা পড়েনি।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











