ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২:৩৪:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭০

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭০

চীনের হুবেই প্রদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার আরও ১০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ জনে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রোববার হুবেই প্রদেশে ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া হেনান প্রদেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর বাকি দুজন হংকংয়ের পাশেই দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংডং-এ মারা গেছেন।

আজ সোমবার দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার চীনের মূল ভূখণ্ডে নতুন করে ২ হাজার ৪৮ জনের করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এই নিয়ে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫৪৮ জনে।

হুবেইয়ের স্বাস্থ্য কমিশন বলেছে, রোববার শেষে চীনে সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৮২ জন। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৬৯৬ জনে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে এই ভাইরাসে পাঁচজন মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবে গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে মোট পাঁচ বাংলাদেশি প্রবাসী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সেদেশে চিকিৎসাধীন রয়েছে।

মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে চিকিৎসা সেবা দেওয়ার সময় ছয়জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া অন্তত ১ হাজার ৭১৬ জন চিকিৎসাকর্মী সংক্রমিত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বেশ কয়েকটি দেশ।