করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১১৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে মৃত্যুমিছিল থামার কোনো লক্ষণ নেই। প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১১৫ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১৩৮ জন। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে।
সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনাগুলি কয়েকটি আগুনের ফুলকি মনে হলেও তার থেকে বড় অগ্নিকাণ্ড হতে পারে। এই মহামারীকে কোনোভাবেই হাতের বাইরে যেতে দেওয়া যাবে না।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে, চীনের বাইরে যা সর্বোচ্চ। রবিবার যেখানে ২ হাজার ৬১৮ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল, সেখানে সোমবার আক্রান্ত হন ২ হাজার ৯৭ জন। তবে এর আগেও, এই সংখ্যা কমতে দেখা গিয়েছিল। ৭ ফেব্রুয়ারি আক্রান্ত হন ২ হাজার ৮৪১ জন এবং তার পরের দিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৪৭ জন।
নতুন করে আরও অনেকে আক্রান্ত হওয়ায় চীনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৩৮ জন। আর চীনের বাইরে ৩০টি দেশে একজনের মৃত্যুসহ ৩২০ জনের দেহে মিলেছে করোনাভাইরাস। মার্চের শেষ পর্যন্ত চীনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।
জাপানের ইয়োকোহামায় মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা ডায়মন্ড প্রিন্সের ক্রুজ শিপে কোয়ারেনটাইনে থাকা ৩৭০০ জন ক্রু ও যাত্রীর মধ্যে আরও ৬৫ জনের দেহে মিলেছে এই ভাইরাস। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৫।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











