ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৪:১৩:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৮৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। আক্রান্ত হয়েছে ৪৩৮৯ জন। এই তথ্য জানিয়েছে ইউএস সেন্ট্রাস ফর ডিজিজ এন্ড প্রিভেনশন–সিডিসি। আক্রান্তদের ৭০ জনই চীন থেকে আসা অথবা জাপানের ডায়মন্ড ক্রুজ শিপের যাত্রী।

দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বেশী মহামারি আকার ধারণ করেছে, ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে। দু’টি রাজ্যে আক্রান্ত হয়েছে ৯০০ বেশীর মানুষ। ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত হয়েছে ৪৪৮ জন।

কোভিড নাইনটিনে দেশটির ৪৯টি রাজ্যে এখন পর্যন্ত ৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের অর্ধেকই ওয়াশিংটনের বাসিন্দা। ওয়েস্ট ভার্জিনিয়া একমাত্র রাজ্য যেখানে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়নি একজনও।

-জেডসি