ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:৫৬:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনাভাইরাসে সৌদি আরবে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাসে সৌদি আরবে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে সৌদি আরবে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সৌদি আরবে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে মারা যান ওই ব্যক্তি। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, নিহত ব্যক্তি একজন আফগান নাগরিক ছিলেন।

সৌদির সংবাদমাধ্যমগুলো বলছে, মৃত ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মদিনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে নেওয়ার পরই তিনি মারা যান।

আজ মঙ্গলবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনস মুখপাত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২০৫ জন আক্রান্ত হয়েছেন বলেও নিশ্চিত করেন। এখন পর্যন্ত দেশটিকে করোনা রোগীর সংখ্যা ৭৬৭ জনে পৌঁছেছে বলেও জানান তিনি।