করোনাভাইরাসের প্রভাবে দাম বেড়েছে আদা, রসুনের
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
করোনাভাইরাসের প্রভাবে দাম বেড়েছে আদা, রসুনের
চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সেখান থেকে আমদানি স্থগিতের পর গত এক মাস ধরে রাজধানী ঢাকার কাঁচাবাজারে রসুন ও আদার দাম ৩৫ শতাংশেরও বেশি বেড়েছে।
রোববার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয়ভাবে চাষ করা রসুন প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যার মূল্য এক মাস আগেও ছিল ১০০-১৫০ টাকা।
আমদানি করা রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ থেকে ২৩০ টাকায়। যা গত মাসে ছিল ১২০ থেকে ১৬০ টাকা কেজি।
এদিকে, রোববার ব্যবসায়ীরা আদা বিক্রি করছেন প্রতি কেজি ১৪০-২০০ টাকায়, যা জানুয়ারি মাসে ১১০-১৫০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা বলেছেন, চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে রসুনের দাম বেড়েছে। বাংলাদেশে আমদানি করা ৯০ ভাগ রসুন আসে চীন থেকে।
তারা আরও ইঙ্গিত দেন যে বর্তমান পরিস্থিতি যদি দীর্ঘদিন অব্যাহত থাকে তবে দাম আরও বাড়তে পারে।
রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) মতে, আমদানি করা রসুনের দাম ৩১.০৩ শতাংশ বেড়েছে। এক মাসের তুলনায় স্থানীয় রসুনের দাম বেড়েছে ৩.৭০ শতাংশ।
মগবাজার কাঁচাবাজারের ব্যবসায়ী আনিসুর রহমান জানান, বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। ‘তবে, রসুন এবং আদা এই দুটি দ্রব্যের দাম অনেক বেড়েছে।’
তিনি জানান, আমদানি করা রসুন তিনি প্রতি কেজি ২৩০ টাকায় এবং আদা ১১০- থেকে ১৫০ টাকায় বিক্রি করছেন।
আনিসুর আরও জানান, তাদের বিক্রি নির্ভর করে পাইকারি বাজারের দামের ওপর।
শ্যামবাজারের পাইকারি বিক্রেতা আব্দুল মতিন ইউএনবিকে জানান, বাংলাদেশে আমদানি করা রসুনের ৯০ ভাগ আসে চীন থেকে।
তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এশিয়ার এই দেশটি থেকে গত এক মাস ধরে আমদানি বন্ধ রয়েছে।
তিনি বলেন, ‘রসুন এবং আদা মূলত চীন থেকে আমদানি করা হয়। আমদানি স্বাভাবিক হয়ে গেলে দাম কমবে।’
মতিন আরও বলেন, প্রতি বছর চীন থেকে ১-১.৫ লাখ টন রসুন আমদানি করা হয়। তবে আদা আমদানির কোনো পরিসংখ্যান তিনি দিতে পারেননি।
এদিকে কাঁচাবাজারে মসুর, গোলমরিচ, হলুদ ও চিনির দামও বেড়েছে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজির হোসেন বলেন, নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা সবসময় অজুহাত খোঁজেন। ‘এবারও তারা একই কাজ করেছে, যদিও করোনাভাইরাসের কোনো প্রভাব নেই,’ বলেন তিনি।
ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করেছিল উল্লেখ করে তিনি বলেন, তারা একইভাবে রসুন ও আদার দাম বাড়ানোর চেষ্টা করছে। এই সংকট দীর্ঘদিন থাকবে না বলে আশা প্রকাশ করেন নাজির।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









