করোনাভাইরাসের প্রাদুর্ভাব শিগগিরই শেষ হবে: চীন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
চীন জোরালো আস্থা প্রকাশ করে বলেছে, করোনাভাইরাসের মহামারী খুব দ্রুতই শেষ হবে এবং দেশের অর্থনীতিও শিগগিরই আবার শক্তিশালী হয়ে উঠবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ছিন ক্যাং শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে একথা বলেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যখন শেষ হয়ে যাবে তখন দ্রুত গতিতে ভোক্তাদের চাহিদা বাড়তে থাকে এবং সে অনুযায়ী অর্থনীতি আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে।
করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় চীনের পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানিয়ে এর আগের দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বক্তব্য রেখেছেন। সে সময় তিনি মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, করোনাভাইরাস নিয়ে তারা অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ওয়াং ই বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এটি সত্যিই আকস্মিক সমস্যা এবং চীন ও সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
তিনি দাবি করেন, চীন করোনাভাইরাসের মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের অনেক দেশের জন্যই কঠিন হতো।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








