ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৮:০৬:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

করোনামুক্ত হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার তার করোনার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাসায় অবস্থান করছিলেন। গতকাল নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তিনি এখন ভালো আছেন। সবার দোয়া চেয়েছেন।

গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, তার করোনা পজিটিভ।

-জেডসি