করোনায় ক্যালিফোর্নিয়ায় প্রথম মৃত্যু, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অঙ্গরাজ্যটির স্যাক্রামেন্টোর একটি হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হলে এরপরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলে বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
৭১ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রমোদতরীতে থাকার সময় তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে বলে ধারাণা করা হচ্ছে। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১১-এ।
যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাঝ্যে ছড়িয়ে পড়েছে করোনা। সবমিলিয়ে দেশটিতে এখন এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন অন্তত দেড়শ মানুষ। দেশজুড়ে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এর আগে ওয়াশিংটন ও ফ্লোরিডাতেও জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বের ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত; যার মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। আর করোনায় প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষের।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











