করোনার কারণে বাতিল হওয়ার মুখে কান ফিল্ম ফেস্টিভ্যাল!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের আতঙ্কে ভীত সন্ত্রস্ত বলিউড থেকে হলিউড। এর জেরে এবার বাতিল হওয়ার মুখে চলচ্চিত্র জগতের সেরা সিনে উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়সূচীও। যদিও এখনও পর্যন্ত চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের তরফে অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। তবে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে এমনই খবর শিরোনামে এসেছে।
ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ডের সভাপতি পিয়েরে ল্যাসকিওরের কথায়, ‘গোটা বিশ্বে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে ফ্রান্সে সেভাবে এই মারণ রোগ ছড়ালে অবিলম্বে কান ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল করা হবে। আশা করছি, মার্চের শেষের দিক থেকে করোনার দাপট কমতে থাকবে, এবং এপ্রিলে গিয়ে তার প্রভাব অনেকটাই কমবে বলে মনে করছি। আর যদি তখনও না কমে, তাহলে পরিবর্তন করা হবে কান ফিল্ম ফেস্টিভ্যালের সময়সূচী।’
দক্ষিণ ফরাসি উপকূলের শহর কানে আয়োজন করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। সাত দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হয় এই উৎবস। এবারের উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ১২ থেকে ২৩ মে পর্যন্ত। সেই মোতাবেক প্রস্তুতি চলছিল। তবে করোনাভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবার উৎসব আয়োজন বাতিল হবার আশঙ্কা তৈরি হয়েছে।
বলিউডেরও বেশ কয়েকটি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই করোনার জেরে পিছিয়েছে IIFA অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানও। আগামী ২৭ থেকে ২৯ মার্চ- এই তিন দিন ব্যাপী ভোপালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











