‘করোনার চিকিৎসায় গোবর-গোমূত্র কাজে দিতে পারে’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আসামের বিজেপি দলীয় বিধায়ক সুমন হরিপ্রিয়া বলেছেন, করোনাভাইরাসের চিকিৎসায় গোবর ও গোমূত্র কার্যকর প্রমাণ হতে পারে। আসামের বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথমদিনের আলোচনায় বাংলাদেশে গবাদিপশু পাচারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিজেপির এই বিধায়ক বলেন, গোমূত্র ও গোবরের চিকিৎসা গুরুত্ব রয়েছে এবং ক্যানসারের চিকিৎসায় এগুলো ব্যবহার করা হচ্ছে। গুজরাটের একটি আয়ুর্বেদিক হাসপাতাল ক্যানসারের রোগীদের গরুর সঙ্গে এক রুমে রাখে, তাদের শরীরে গোবর মাখা হয় এবং পঞ্চামৃত মিশ্রিত গোমূত্র দেয়া হয় তাদের। এমন চিকিৎসায় একজন ক্যানসার রোগী সুস্থ হওয়ার প্রমাণ আছে আমার কাছে। আমি মনে করি করোনাভাইরাসের চিকিৎসায় গোবর ও গোমূত্র কার্যকর প্রমাণিত হতে পারে।
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর মেয়ে হরিপ্রিয়া আরও বলেন, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে ভারতের দিকে তাকিয়ে আছে বিশ্ব, ভারত সবসময় কিছু না কিছু আবিষ্কার করেছে। তাই করোনার চিকিৎসায় গোবর ও গোমূত্র ব্যবহার করা যেতে পারে। বৈজ্ঞানিক বিষয় থাকায় যজ্ঞের সময়ও গোবর ও গোমূত্র ব্যবহার করা হয়।
২০১৬ সালে হাজো আসন থেকে বিধায়ক নির্বাচিত হন হরিপ্রিয়া। রাজনীতিতে যোগ দেয়ার আগে তিনি চলচিত্রে প্রতিষ্ঠা পেয়েছিলেন।
তবে হরিপ্রিয়াই প্রথম নন, ক্যানসার সারানোর দাওয়াই হিসেবে গোমূত্রের কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন আর এক বিজেপি নেত্রী তথা সাংসদ সাধ্বী প্রজ্ঞা। গত বছর তিনি দাবি করেছিলেন যে, গোমূত্র ব্যবহারেই নাকি তার স্তন ক্যানসার সেরে গেছে।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











