ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৫:৫৪:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনার টিকা নিলেন সেনাপ্রধান আজিজ আহমেদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার সকালে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে এই টিকা নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভ্যাকসিন নেয়ার পর তিনি কাউকে গুজবে কান না দিয়ে টিকা নেয়ার জন্য সকলকে নির্দেশ দেন। এছাড়া জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের টিকা দেয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে শুক্রবার সকাল ১০টায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, ২৯ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়