করোনার টিকা নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের টিকা নিয়ে মানুষের মধ্যে দ্বিধা কেটে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সংক্রমণে দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করেছে সরকার। প্রথম দিকে দ্বিধা-দ্বন্দ্বে থাকলেও সাধারণ মানুষ আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে করোনার টিকা নিচ্ছে। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে কাজ করছে সরকার। প্রয়োজনে অন্যান্য দেশ থেকেও ভ্যাকসিন সংগ্রহ করা হবে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে কুমুদিনী ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলা করার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ দিয়েছি। এসব পদক্ষেপের ফলে করোনা নিয়ন্ত্রণ রয়েছে। প্রতিটা মানুষ যাতে চিকিৎসা পায়, সেজন্য চেষ্টা করে যাচ্ছি। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন একমাত্র লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, টিকা নেয়ার ব্যাপারে অনেকের মধ্যেই অনেক দ্বিধা-দ্বন্দ্ব ছিল। তবে সাহসী ভূমিকা রেখেছেন আমাদের কুমুদিনি হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা। তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর এখন আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা নেই। সবাই এখন খুব উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে টিকা নিতে আসছে।
কয়েকযুগ ধরে বাংলাদেশের চিকিৎসা সেবায় বিশেষ করে আর্তমানবতার সেবায় অবদান রাখায় কুমুদিনি ট্রাস্টকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে হত্যা করা হয়েছে। ৭৫ এর পরবর্তী শাসকরা দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে উন্নত করা জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সরকারপ্রধান বলেন, করোনা মোকাবেলায় যা যা করণীয় সরকার তার সব করেছে। ফলে এই ভাইরাস বাংলাদেশে এখন অনেকটাই নিয়ন্ত্রিত। ভ্যাকিসন নিলেও স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা।
করোনা মহামারি মোকাবেলায় নিরসলভাবে কাজ করার জন্য স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনের সব কর্মকর্তাকে ধন্যবাদও জানান সরকারপ্রধান।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











