করোনার টিকা বলে মিমিকে দেয়া হয় পেট ও মূত্র সংক্রমণের ওষুধ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ২৬ জুন ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
তৃতীয় লিঙ্গের মানুষদের উৎসাহ দিতে তাদের সঙ্গে সম্প্রতি কসবার একটি বুথে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী ও যাদবপুরের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। কিন্তু সেখানে টিকার বদলে অভিনেত্রীর শরীরে পুশ করা হয় পেট ও মূত্র সংক্রমণের ওষুধ। কিন্তু এমন প্রতারণা সে সময় ধরতে পারেননি তৃণমূল সাংসদ।
বিষয়টি নিয়ে মিমির তখনই সন্দেহ হয়, যখন টিকা নেয়ার কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তার মোবাইলে কোনো শংসাপত্র আসে না। এর পরই মিমি কসবা থানায় অভিযোগ জানান। বুধবার সকালে গ্রেপ্তার করা হয় দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তিকে। মিমি যে বুথ থেকে টিকা নিয়েছিলেন, দেবাঞ্জন ওই বুথের আয়োজক। তিনি নিজেকে আইএএস অফিসার এবং কলকাতা পুরসভার যুগ্ম-কমিশনার হিসেবে ভুয়া পরিচয় দেন।
এবার এক দিনের ব্যবধানে মিমি জানতে পারলেন, তাকে যে টিকা দেয়া হয়েছিল, সেটি ছিল হাম বা বিসিজির টিকা কিংবা পাউডার গোলা পানি। এমন দাবি করেছেন কলকাতা পুরসভার ফরেন্সিক বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে মিমি বলেন, ‘পুরসভার ফরেন্সিক বিশেষজ্ঞদের মুখে খবরটা শোনার পরই চিন্তায় পড়ে যাই। চিকিৎসককে ফোন করি। তিনি বলেন, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক, যেটা পানিতে গুলিয়ে দেয়া হয়েছে। পেট এবং মূত্র সংক্রমণে এই ওষুধ দেয়া হয়। এটা খুবই কড়া ওষুধ। তবে পানিতে মিশিয়ে দেয়া হয়েছে বলে সেরকম ক্ষতি করবে না।’
আপাতত মিমি সুস্থ আছেন। কিন্তু তার গলায় আশঙ্কা স্পষ্ট। কলকাতা শহরের বুকে তার সঙ্গে এমন ভয়ানক কাণ্ড ঘটতে পারে, তিনি ভাবতেও পারেননি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কসবায় গিয়ে সেখানকার বুথ থেকে করোনা প্রতিষেধকের টিকা কোভিশিল্ড-এর প্রথম ডোজ নেন মিমি। কিন্তু টিকা নেয়ার পর তিনি খেয়াল করেন, তার মুঠোফোনে প্রতিষেধক প্রাপ্তি সংক্রান্ত কোনো তথ্য আসছে না। এ বিষয়ে টিকাদান বুথের কর্মীদের জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এর পরই মিমি যোগাযোগ করেন কসবা থানায়।
মিমির অভিযোগের পর তৎপর হয় প্রশাসন। বন্ধ করে দেয়া হয় টিকা দেয়ার বুথ। মিমি জানান, এই শিবির এক দিনের ছিল না। গত ১০ দিন ধরে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এভাবেই টিকা দেয়া হচ্ছিল। এত দিন ধরে যত জন টিকা নিয়েছেন, কেউই শংসাপত্র পাননি। পাশাপাশি তিনি সজাগ করেন গোটা কলকাতাবাসীকে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









