করোনার ভ্যাকসিন না নেয়াও আমার অধিকার: বলসোনারো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৮ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই একের পর এক অবৈজ্ঞানিক ও বিতর্কিত মন্তব্য করে বছরজুড়ে আলোচনায় ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। ট্রাম্পের মতোই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হন তিনি। তবুও ভাইরাস কিংবা এর প্রতিষেধকের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্যের লাগাম তিনি টানেননি।
নিজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি কোনো ভ্যাকসিন নেব না। এটা আমার অধিকারের মধ্যে পড়ে। শুধু তাই নয়, করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। মাস্ক পরে যে করোনা সংক্রমণ থামানো যায়, এর কোনো যথার্থ প্রমাণ পাননি বলেও জানান তিনি।
এদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সে দেশে ৬২ লাখ চার হাজার পাঁচশ ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে এক লাখ ৭১ হাজার চারশ ৯৭ জন মারা গেছেন। এখনো পাঁচ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে আছে। তবেপ্রেসিডেন্ট বলসোনারো এই মহামারিকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে বরাবরই নারাজ।
উল্লেখ্য, গত জুলাইতে বলসোনারো নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হন। তিন-তিন বার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত হওয়ার তিনি বলেন, ছোটখাটো ফ্লু ছাড়া অন্য কিছু নয়, করোনা নিয়ে এত মাথাব্যথার কিছু নেই, ব্রাজিলের নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই বেশি যে খোলা নর্দমায় সাঁতার কাটলেও কিচ্ছু হবে না।
প্রতিষেধক যদি দিতেই হয়, তাহলে তার বাড়ির কুকুরকে দিতে হবে বলে অক্টোবর মাসে টুইটারেও লেখেন বলসোনারো। তার জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











