ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২১:৪১:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের বাংলা সিরিয়াল ও চলচ্চিত্রের পরিচিত মুখ অপরাজিতা আঢ্য। শারদীয়ার শুরুতেই আক্রান্ত হন এই অভিনেত্রী। তার পরিবারের শাশুড়িসহ একাধিক আত্মীয় আক্রান্ত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অপরাজিতা আঢ্য বলেন, এখন আমি ভালো আছি। কয়েকদিন আগে আমার হিমোগ্লোবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনোদিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। অনেক দিন হয়ে গেলো। এখন ভালো আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন।

আসছে ৩ নভেম্বর পর্যন্ত শুটিং বন্ধ রেখেছেন অপরাজিতা আঢ্য।

অপরাজিতা স্টার জলসার দুটো রিয়্যালিটি শো উইন্ডোজ প্রোডাকশনের ‘রান্নাবান্না’ আর যিশু সেনগুপ্ত প্রোডাকশনের ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র সঙ্গে যুক্ত আছেন।

-জেডসি